চট্টগ্রাম এভিয়েশন ক্লাব বৃদ্ধাশ্রম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বর্ষপূর্তি উদযাপন
চট্টগ্রামে বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ ভাগাভাগি করে প্রথম বর্ষপূর্তি পালন করেছে এভিয়েশন ক্লাব। শনিবার (৩০ সেপ্টেম্বর) ক্লাবের নির্বাচিত কর্মকর্তারা রাউজানের নোয়াপাড়ায় আমেনা-বশর বৃদ্ধাশ্রমে এবং পরবর্তীতে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে আলোর ঠিকানা স্কুলে এ বর্ষপূর্তি উদযাপন করেন।
বেসরকারি বিমান সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত এ ক্লাবের কর্মকর্তারা ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাবারও অঙ্গীকার করেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম এভিয়েশন ক্লাবের প্রথম কমিটি দায়িত্ব গ্রহণ করে। এক বছর পূর্তির দিনটিকে ব্যতিক্রমী আয়োজনে পালনের সিদ্ধান্ত নেয় ক্লাব কমিট
শনিবার দুপুরে আমেনা-বশর বৃদ্ধাশ্রমের অর্ধশতাধিক বাসিন্দাদের মধ্যে ক্লাবের পক্ষ থেকে হুইল চেয়ার ও ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। একসঙ্গে দুপুরের খাবার গ্রহন ও বৃদ্ধাশ্রমের সদস্যদের সঙ্গে তিনঘন্টা সময় কাটান ক্লাবের কর্মকর্তারা। এসময় পরিবার বিচ্ছিন্ন হয়ে একাকী, নিভৃতে থাকা মা-বাবারা সন্তানস্নেহে ক্লাবের কর্মকর্তাদের কাছে টেনে নেন।
বিকেলে সুবিধাবঞ্চিত, ভাসমান শিশু-কিশোরদের আলোর পথ চিনিয়ে দেয়ার প্রতিষ্ঠান ‘আলোর ঠিকানা’ স্কুলে প্রায় দুঘন্টা সময় কাটান ক্লাবের কর্মকর্তারা। শিশুদের নিয়ে কেক কাটা হয়। স্কুলব্যাগ ও খাবারের প্যাকেট উপহার হিসেবে দেওয়া হয়। সুবিধাবঞ্চিত শিশু-কিশোরেরা এসময় আনন্দে মেতে ওঠে।





0 Reviews:
Post Your Review