শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
র্যাব জানায়, ২০২১ সালের ২০ মার্চ কিশোরগঞ্জ সদর উপজেলায় চার বছরের শিশুকে একই এলাকার আবু বাক্কার অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির পরিবার সদর মডেল থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করে।পরে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার শেষে আসামিকে ২৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এই সাজা থেকে বাঁচতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।




0 Reviews:
Post Your Review