দুই ব্যক্তির বাড়িতে মিললো দুস্থদের ৪ হাজার কেজি চাল - দৈনিক দুরুন্ত অভিযান
SUBTOTAL :

Follow Us

বাংলাদেশ
দুই ব্যক্তির বাড়িতে মিললো দুস্থদের ৪ হাজার কেজি চাল

দুই ব্যক্তির বাড়িতে মিললো দুস্থদের ৪ হাজার কেজি চাল

বাংলাদেশ
Short Description:

Product Description

দুই ব্যক্তির বাড়িতে মিললো দুস্থদের ৪ হাজার কেজি চাল

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নের দুস্থদের জন্য বরাদ্দ চাল উপকারভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।


এসময় মুড়াকরি গ্রামের ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বাড়ি থেকে ১৩৫ বস্তা চাল জব্দ করেন ইউএনও। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৪ হাজার ৫০ কেজি চাল ছিল।

অভিযানের খবর পেয় বাড়ির মালিক ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লাকে পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম বাদী হয়ে মামলা করেছেন।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন, জব্দ চাল দুস্থ নারীদের সহযোগিতার জন্য বরাদ্দ দেয় সরকার। এ চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ করার কথা ছিল। কিন্তু চালগুলো দুই ব্যক্তির বাড়িতে কীভাবে গেলো তা খতিয়ে দেখা হচ্ছে। যাদের বাড়ি থেকে এ চাল পাওয়া গেছে তাদের না পাওয়ায় মহিলাবিষয়ক কর্মকর্তা বাদী হয়ে মামলা


করেছেন। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুনু মিয়া বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা অভিযান চালিয়ে এ চাল জব্দ করেছেন। পরে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মামলা করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 Reviews:

Post Your Review