এশিয়ান গেমস নারী ফুটবল
এগিয়ে গিয়েও নেপালের বিপক্ষে ড্র সাবিনাদের
জাপান ও ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে বেশি মাথা না ঘামিয়ে নারী ফুটবল দলের সব দৃষ্টি ছিল নেপালের দিকে। প্রথমবার এশিয়ান গেমস খেলতে গিয়ে সাবিনারা পড়েছিল শক্তিশালী জাপান ও ভিয়েতনামের গ্রুপে। নেপাল ছিল বলে একটা জয়ের লক্ষ্য নিয়েই চীনের হাংজুতে গিয়েছিলেন সাবিনারা। জাপানের কাছে ৮ ও ভিয়েতনামের কাছে ৬ গোল হজম করলেও নেপালকে হারাতে পারলে লক্ষ্যপূরণ হতো সাবিনাদের। চীন যাওয়ার আগে এমন কথাই বলে গিয়েছিলেন দলের কোচ-অধিনায়ক। সেই লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে গিয়েও পারেননি তারা। লিড নিয়ে ১-১ গোলে ড্র করে এশিয়ান গেমস শেষ করলো সাইফুল বারী টিটুর দল।




0 Reviews:
Post Your Review