ডেমরায় কাভার্ডভ্যান চাপায় নিরাপত্তাকর্মী নিহত Mtv News - দৈনিক দুরুন্ত অভিযান
SUBTOTAL :

Follow Us

বাংলাদেশ
ডেমরায় কাভার্ডভ্যান চাপায় নিরাপত্তাকর্মী নিহত Mtv News

ডেমরায় কাভার্ডভ্যান চাপায় নিরাপত্তাকর্মী নিহত Mtv News

বাংলাদেশ
Short Description:

Product Description

ডেমরায় কাভার্ডভ্যান চাপায় নিরাপত্তাকর্মী নিহত

রাজধানীর ডেমরার ধনিয়াপাড়ায় কাভার্ডভ্যান চাপায় রফিকুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) রাত ৩টার দিকে জারা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।রফিকুলের শ্যালক খোরশেদ আলম বলেন, আমার দুলাভাই যারা প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরির নিরাপত্তাকর্মী ছিলেন। গত রাতে ফ্যাক্টরির কাভার্ডভ্যান কার্টন লোড করে বের হওয়ার সময় ওই কাভার্ডভ্যান পেছনে যাওয়ার সময় আমার দুলাভাইকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রফিকুলের বাড়ি কুড়িগ্রামর উলিপুর উপজেলার নারিকেলবাড়ি গ্রামে। বাবার নাম মৃত বাছের উদ্দিন। তিনি কাচপুর ব্রিজ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।



0 Reviews:

Post Your Review