বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা - দৈনিক দুরুন্ত অভিযান
SUBTOTAL :

Follow Us

বাংলাদেশ
বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা

বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা

বাংলাদেশ
Short Description:

Product Description

        বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা

বায়ুদূষণের শীর্ষে আজ রাজধানী ঢাকা। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৮টা ৪২ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

রাজধানী ঢাকার বায়ুর মানের স্কোর ১৭০ অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

দেশে অকাল মৃত্যুর ২০ শতাংশেরই কারণ বায়ুদূষণ: বিশ্বব্যাংক 


বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কলকাতা। তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয় 


0 Reviews:

Post Your Review