কমলাপুরে যাত্রী ছাউনি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের যাত্রী ছাউনি থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নাসির উদ্দিন বলেন, আমরা পেয়ে কমলাপুর রেলস্টেশনের ভেতরে যাত্রী ছাউনি থেকে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের কাছে মুখে জানতে পারে নিহত বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


.gif)


0 Reviews:
Post Your Review